Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২০:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২২

যুক্তরাজ্যে উচ্চ শিক্ষায় মৌলভীবাজারে দিনব্যাপী মেলা

ইউকে এডুকেশন এক্সিবিশন

ইউকে এডুকেশন এক্সিবিশন

যুক্তরাজ্যে (ইউকে) উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠিত হলো ‘ইউকে এডুকেশন এক্সিবিশন’। প্রবাসীদের জেলা মৌলভীবাজার শহরের হোটেল রেস্ট ইন-এ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) টিম কনসালট্যান্সি গ্লোবাল লিমিটেড-এর আয়োজনে দিনব্যাপী মেলায় শতশত শিক্ষার্থীরা ভিড় করেন। দেওয়া হয় দিক নির্দেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল খালিক, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ। 

এ আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তানভীর আহমেদ। 

আয়োজকরা জানান- এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আগ্রহীদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, শিক্ষা পরবর্তী ক্যারিয়ার অপশনগুলো সম্পর্কে অবহিত করা। 

টিম কনসালট্যান্সি
টিম কনসালট্যান্সি গ্লোবাল লিমিটেড (যুক্তরাজ্য) ইউকে ভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রধান অফিস যুক্তরাজ্যে অবস্থিত। টিম কনসালট্যান্সি-এর গ্লোবাল অপারেশন ম্যানেজার এজাজুল হক তরফদার বলেন- আমরা ২০১৬ থেকে যুক্তরাজ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইউকে এডুকেশন সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করে যাচ্ছি। বাংলাদেশের সিলেট এবং মৌভীবাজারে আমাদের দুইটি শাখা আছে। 

এজাজুল হক তরফদার বলেন- বাংলাদেশ ছাড়াও ভারতের জয়পুর এবং নাইজেরিয়ার আবুজা শহরে আরো দুইটি শাখা রয়েছে। সব দেশের কার্যক্রম হেড অফিস ইউকে বার্মিংহাম থেকে নিয়ন্ত্রণ করা হয়। আমাদের সেবাসমূহ বিনামূল্যে প্রধান করা হয়। যেহেতু আমরা ইউকের বিভিন্ন বিশ্বিদ্যালয়ের রিজিওনাল প্রতিনিধি। সেক্ষেত্রে আবেদনকারীকে স্বচ্ছ ও সঠিক তথ্য প্রধান করতে আমরা সর্বদা সচেতন।

আই নিউজ/এইচকে

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ

নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়