Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৩:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২২

স্কুলের সব শিক্ষার্থীকে স্কুল ব্যাগ কিনে দিলো ‘অন্তরে অন্তেহরি’

অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়

অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ অন্তেহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর অন্তেহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে সামাজিক সংগঠন অন্তরে অন্তেহরি।

গত শনিবার (২৪ সেপ্টেম্বর) অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব স্কুলব্যাগ বিতরণ করে সংগঠনটি। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগরের ১নং ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু গোকুলানন্দ দাশ তরেন্দ্র দাশ, ইউনিয়ন পরিষদ সদস্য বাবু রিপন দাশ ও বাবু বিশ্বজিৎ চক্রবর্তীসহ প্রমূখ।

অন্তরে অন্তেহরি সংগঠনের সদস্য মুন্না চক্রবর্তীর সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাবু রবীন্দ্র দাশ, আমেরিকা প্রবাসী, রুপম দাশ (পাপ্পু), যুক্তরাজ্য প্রবাসী, শিমুল দাশ কাতার প্রবাসী

উল্লেখ্য, অন্তরে অন্তেহরি মূলত শিক্ষা খাত নিয়ে কাজ করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য প্রতি বছর বিভিন্ন উপলক্ষে সংগঠনটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।  

এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ, উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সহ আরো নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে। সেই ধারাবাহিকতায় আজকের এই স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়