Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ২ অক্টোবর ২০২২
আপডেট: ২১:১৯, ২ অক্টোবর ২০২২

শ্রীমঙ্গল পূজামন্ডপ পরিদর্শনে জোহরা আলাউদ্দিন এমপি

পূজামন্ডপ পরিদর্শনে সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি

পূজামন্ডপ পরিদর্শনে সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি

সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেছেন- ‘বাংলাদেশ বিশ্বের বুকে একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু-মুসলাম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। একে-অন্যের বিপদে-আপদে এগিয়ে আসেন। উৎসবে, সামাজিকতায় একাকার হয়ে যান।’

সৈয়দা জোহরা আলাউদ্দিন রোববার (০২ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

এসময় সংসদ সদস্য বলেন- ‘মাঝে মঝে কিছু দুষ্কৃতিকারী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। জনগণকে সাথে নিয়ে সরকার সেগুলো প্রতিহত করেছে।’

আগামীতে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করতে না পারে। গোলা পানিতে মাছ শিকার করতে না পারে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

শ্রীমঙ্গলে পূজা মণ্ডপ পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়