Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ৮ অক্টোবর ২০২২

মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা

আগামী সোমবার (১০ অক্টোবর) জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

আগামী সোমবার (১০ অক্টোবর) জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী সোমবার (১০ অক্টোবর) জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।  

আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে  মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগে যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, উপ-সংকৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরন, কেন্দ্র কমিটির সদস্য ফয়জুল হক মুবিন, কেন্দ্রীয় যুবলীগে প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়- সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো.  মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া বাংলাদেশ আওয়মী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়