মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:১৬, ১০ ডিসেম্বর ২০২২
বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজার আ.লীগের প্রতিবাদী অবস্থান (ভিডিও)
শহরের সেন্ট্রাল রোডে আওয়ামী লীগের প্রতিবাদী অবস্থান
সমাবেশের নামে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত শহরের সেন্ট্রাল রোডে অবস্থান করেন এবং বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
Video : বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজার আওয়ামী লীগের প্রতিবাদী অবস্থান
এছাড়া জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, জেলা শ্রমিক লীগ সভাপতি আসাদ হোসেন মক্কু, জেলা স্বেচ্ছাসবেকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল রাব্বি, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের চেষ্টা করলে এর কড়া জবাব দেওয়া হবে।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























