রাজনগর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ৯ জুন ২০২৩
রাজনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারের রাজনগরে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা হক মিতার সভাপতিত্বে আজ শুক্রবার সকালে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। এতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে উত্তরভাগ ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে রাজনগর ইউনিয়নকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে কামারচাক ইউনিয়ন ২-০ গোলে পাঁচগাঁও ইউনিয়নকে পরাজিত করে।
প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ এমপি বলেন, তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় তুলে আনতে নিয়মিত বিভিন্ন পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে সরকার।
আইনিউজ/ই.উ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























