Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১০, ১০ জুন ২০২৩

শ্রীমঙ্গলে ৪৮০ লিটার দেশীয় চোলাইসহ আটক ১ 

চোলাইমদসহ আটক রবিদাস বুড়ি। ছবি- আই নিউজ

চোলাইমদসহ আটক রবিদাস বুড়ি। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে ৪৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি(৫২) নামে একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

শুক্রবার ( ৯ জুন) রাতে শ্রীমঙ্গল থানার ভাড়াউড়া চা বাগান থেকে রবিদাস বুড়িকে আটক করা হয়। 

আটককৃত শংকর রবিদাস বুড়ি (৫২) ভাড়াউড়া চা বাগানের মৃত মনুয়া রবিদাসের সন্তান। পুলিশ তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ৭ টি ড্রামের ভেতর থেকে ৪৮০ (চারশত আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করে।  

এ ঘটনায় আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়