ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬,   বৈশাখ ১৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৩, ১০ জুন ২০২৩

আজ সাংবাদিক ও সঙ্গীতশিল্পী তমাল ফেরদৌস দুলালের জন্মদিন 

তমাল ফেরদৌস দুলাল। ছবি- আই নিউজ

তমাল ফেরদৌস দুলাল। ছবি- আই নিউজ

আজ মৌলভীবাজারের সাংবাদিক, শিল্পী, সুরকার ও কবি তমাল ফেরদৌস দুলালের জন্মদিন। তিনি সাহিত্য, সংগীত ও সাংবাদিকতায় মৌলভীবাজার তথা সিলেট বিভাগে পরিচিত নাম।

আশির দশক থেকে লেখালেখি ও সংগীতে তাঁর পদচারণা তমাল ফেরদৌস দুলালের। গান শিখেছেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে প্রয়াত উস্তাদ আলী আকবর খাঁন, নুরুল ইসলাম সরকার এর কাছে। নব্বই সালে গঠন করেন মেলোডি শিল্পী গোষ্ঠী।  ইতোমধ্যে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে তাঁর লেখা ও সুর করা গান প্রচারিত হয়েছে।

এ পর্যন্ত তাঁর তিনটি কাব্যগন্থ নীলিমার নীল তুমি, নদী ও অগজ কবি ও নাইওরি প্রকাশিত হয়েছে। নব্বই পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। দৈনিক রূপালী, দৈনিক যুগভেরী, দৈনিক ইত্তেফাক, দৈনিক আমাদের সময়, ওয়েব পোটাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এ কাজ করেছেন তিনি। শুরু থেকে এখনো মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

তিনি মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জানালিস্ট এসোসিয়েশনের প্রথমবারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ