Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ২৪ জুন ২০২৩

মৌলভীবাজারে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

জামাত-বিএনপির ও সকল দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন মৌলভীবাজার আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছাবহুর রহমানের সঞ্চালনায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজয় সেন প্রমুখ।
 
সভায় নেতৃবৃন্দ জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়