রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
ঈদের আগে কাঁচা মরিচের ঝাঁজ, কেজিতে বেড়েছে ৩০০ টাকা!
ফাইল ছবি
কমলগঞ্জে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৫'শ টাকা। তিন দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩'শ টাকা। গত শুক্র ও শনিবারে ২'শ টাকা দরে বিক্রি হয়েছে প্রতি কেজি মরিচ। আজ মঙ্গলবার (২৭ জুন) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫শ টাকায়।
বিক্রেতাদের দাবি প্রথমে প্রচন্ড গরমে মরিচের ফলন কম হয়। গত সাপ্তাহে টানা বৃষ্টিতে মরিচ গাছে ঝলছে মরে যাওয়ায় মরিচের দাম বেড়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুন) কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জের শমসেরনগর বাজারের বিক্রেতারা কাঁচা মরিচ প্রতি কেজি ৫শ টাকা দরে বিক্রি করেছেন। বাজারভেদে আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে ভোক্তাদের। ঈদকে সামনে রেখে মরিচের সঙ্গে হু হু করে দাম বাড়ছে বিভিন্ন সবজিরও। দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা ক্রেতা।
ভানুগাছ বাজারের ব্যবসায়ী রনি বলেন, লাগাতার গরমে কৃষকের ক্ষেতের মরিচ গাছপ্রথমে শুকিয়ে নষ্ট হয়ে যায়। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে মরিচ গাছ ঝলছে মরে যাওয়া চাহিদা অনুযায়ী বাজারে উঠছে না চাহিদা মতো মরিচ। নেই পর্যাপ্ত আমাদানিও।
অপরদিকে স্থানীয় চাষীরা বেশি দামে বিক্রির আশায় এলাকার বাহিরে মরিচ নিয়ে যাচ্ছেন। এর ফলে বাজারে হঠাৎ করে মরিচের দাম বেড়ে যায়। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা দরে। খুচরা বাজারে তা বিক্রি করা হচ্ছে ৫০০ টাকায়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























