Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৬, ২৮ জুন ২০২৩

শমশেরনগরে ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার

ফেনসিডিলসহ গ্রেফতার আব্দুল মান্নান। ছবি- আই নিউজ

ফেনসিডিলসহ গ্রেফতার আব্দুল মান্নান। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পুলিশের অভিযানে ৭ বোতল ফেনসিডিলসহ আব্দুল মান্নান (৫০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুন) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে শমশেরনগরের শিংরাউলী ঈদগা টিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই কাশী শর্মা, এএসআই বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ইউনিয়নের শিংরাউলী ঈদগা টিলার এলাকার জনৈক সানাউল মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ফেনসিডিলসহ আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। 

এ সময় মান্নানের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর তল্লাশি করে  ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

আব্দুল মন্নান শমসেরনগরের শিংরাউলী ঈদগা টিলা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে বলে জানায় পুলিশ।

এই ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়