মৌলভীবাজার প্রতিনিধি
নাসের রহমানের সঙ্গে শ্রীমঙ্গল পৌর বিএনপি নেতাদের সাক্ষাৎ
নাসের রহমানের সঙ্গে সাক্ষাৎকালে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৮ জুলাই) পৌর মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুর নেতৃত্বে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নেতৃবৃন্দরা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন।
এ সময় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালাম, যুগ্ম-আহ্ববায়ক আলকাস মিয়া, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সদস্য মিরাশদার মিল্লাদ হোসেন, আব্দুল জব্বার আজাদ, টিটু দাস সহ নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























