Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ১০ জুলাই ২০২৩

মৌলভীবাজারের হারুনূর রশীদ চৌধুরী ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। তিনি সিলেট রেঞ্জের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। 

থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে ভূমিকা পালন করায় এই স্বীকৃতি দেওয়া হয়। 

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসের বিচারে এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। 

আজ সোমবার (১০ জুলাই) সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম (সেবা) ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর হাতে এ পুরষ্কার তুলে দেন। এসময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন। 

রেঞ্জ পুলিশের এই অপরাধ সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) এম এ জলিল, সিলেট আরআরএফ-এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরসহ সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়