বিষ্ণু দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারে ভূমি ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে যৌথ সভা
যৌথ সভায় বক্তৃতা দিচ্ছেন নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন (ক শ্রেণী) মুক্ত উপজেলা ঘোষনার লক্ষ্যে সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষক প্রমুখ ব্যক্তিবর্গকে নিয়ে সদর উপজেলা প্রশাসনের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ জুলাই) সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হল রুমে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জনাব মল্লিকা দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























