মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১০:৫৩, ২২ জুলাই ২০২৩
আই কিউ অলিম্পিয়াডে চমক দেখালো শ্রীমঙ্গলের শিশু সৌরদ্বীপ
আই কিউ অলিম্পিয়াডে বিভাগে শ্রেষ্ঠ হওয়া সৌরদ্বীপ দাশ। ছবি- আই নিউজ
বাংলাদেশে আয়োজিত অলিম্পিয়াডগুলোর মধ্যে সবচেয়ে বড় “আই কিউ অলিম্পিয়াড (I.Q.Olympiad) সিলেকশন রাউন্ডের প্রথম ডেটে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে চমক দেখিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শিশু সৌরদ্বীপ দাশ। একই সঙ্গে সে সিলেট বিভাগের মধ্যে একমাত্র প্রতিযোগী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছে।
সৌরদ্বীপ শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। এর আফে সে শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ এ কুইজ প্রতিযোগিতায় উপজেলায় ১ম ও জেলা পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছে।
এছাড়াও সৌরদ্বীপ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিদ্যালয়ে সে সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে।
শ্রীমঙ্গলের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী সুমন দাশ ও বাণী দাশের একমাত্র পুত্র সৌরদ্বীপ দাশ। ভবিষ্যতে আরো সাফল্যের ছেলের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছে তার পিতা-মাতা।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























