বড়লেখা প্রতিনিধি
লন্ডন প্রবাসীদের উদ্যোগে অর্ধ শতাধিক পরিবার পেল পানির ফিল্টার
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দি আখেরা টিম ইউকের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বেলা আড়াইটার দিকেপরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। ফিল্টারগুলো ইটাউরি, দৌলতপুর, কান্দিগ্রাম, কবিরা, পকুয়া গ্রামের মানুষের মাঝে বিতরণ করা হয়।
বিতরণকালে দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ওয়াছিক উদ্দিন, দি আখেরা টিম ইউকের বাংলাদেশ প্রতিনিধি সাব্বির আহমদ, মাদ্রাসার গভর্নিংবডির সদস্য হাজী আব্দুস সামাদ, বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ব্যবসায়ী সাব্বির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরগনাহীদৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দি আখেরা টিম ইউকে মানবকল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি আজকে বিভিন্ন গ্রামের মানুষের মাঝে পানির ফিল্টার বিতরণ করেছে। আশা করছি তাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























