নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে মনু নদ কেড়ে নিল শিশু সাইফের প্রাণ
নি হ ত শিশু সাইফ (৭)।
মৌলভীবাজার সদর উপজেলায় মনু নদে গোসল করতে নেমে সাইফ (৭) নামে এক শিশু পানিতে ডুবে মা-রা গেছে বলে জানা গেছে।
সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টায় সদর উপজেলার শান্তিবাগ এলাকায় ওয়াকওয়ে ঘাটে এ ঘটনাটি ঘটে। পরে রাত ৮টার দিকে শিশু সাইফের ম র দে হ উদ্ধার করে মৌলভীবাজার ফায়ার সার্ভিস।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শান্তিবাগ এলাকার কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু জানান, সাইফ শান্তিবাগ এলাকার রকিব মিয়ার ছেলে। সাইফ শহরের আলী আমজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। তার বাবা সম্প্রতি প্রবাসে গমন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শান্তিবাগ এলাকায় মনু রিভার ভিউ ওয়াকওয়ের ঘাটে একা গোসল করতে নামে সাইফ। এসময় কেউ তাঁর সঙ্গে না থাকায় সাইফ পানিতে ডুবে গেলে কেউ তা জানতে পারেন নি। এদিকে সাইফকে না পেয়ে রাত ৮টা পর্যন্ত মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ডুবুরিদল মনু নদে অভিযান চালায়। কিন্তু সাইফকে খুঁজে পান নি তারা। পরে রাত ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠে। এসময় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ঘটনার সময় সাইফ মনু নদের শান্তিবাগ এলাকার জামে মসজিদ সংলগ্ন নদের পাকা ঘাটে নেমে সে একেবারেই ডুবে যায়। এসময় স্থানীয় কেউ নদে না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জিতু তালুকদার বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু সঠিকভাবে ডুবে যাওয়ার স্থান শনাক্ত করতে না পারায় উদ্ধার করতে পারেননি তারা। পরে ৯টার দিকে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।
ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই মরদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























