Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৬, ২৭ জুলাই ২০২৩

মৌলভীবাজার কোর্ট এলাকায় মনসুন ডিপার্টমেন্ট স্টোর উদ্বোধন

মৌলভীবাজার শহরের কোর্ট এলাকায় নবনির্মিত পুলিশ ক্লাবে চালু হতে যাচ্ছে মনসুন ডিপার্টমেন্টাল স্টোর এন্ড ফুডস। মঙ্গলবার (২৬ জুলাই) জমকালো আয়োজনে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, প্রতিষ্ঠানের কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান আহসান প্রমুখ।

এসময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহরের অফিস পাড়া হিসেবে পরিচিত কোর্ট এলাকায় মনসুন ডিপার্টমেন্টাল স্টোর এন্ড ফুডস গ্রাহকদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাবারের চাহিদা মেটাবে বলে আশা করা হচ্ছে। যেখানে পাওয়া যাবে ন্যায্যমূল্যে গুণগত দ্রব্যাদি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়