মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জের নতুন ইউএনও জয়নাল আবেদীন
কমলগঞ্জের নবনিযুক্ত ইউএনও জয়নাল আবেদীন। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে রদবদল হয়েছে। কমলগঞ্জে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের সাবেক একান্ত সচিব জয়নাল আবেদীন।
২২ জুলাই (শনিবার) সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পদে জয়নাল আবেদীনকে পদায়নের তথ্য জানানো হয়। খুব শীঘ্রই তিনি কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জয়নাল আবেদীন এর জন্মস্থান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারী চাকুরিতে যোগদান করেন। চাকরিজীবনের শুরুতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট হিসেবে যোগদান করেন। সর্বশেষ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের আগে তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেন।
এদিকে নবাগত ইউএনও জয়নাল আবেদীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী নিজ জেলাসহ কক্সবাজার ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিশিষ্টজন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























