আই নিউজ ডেস্ক
মৌলভীবাজারে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে আজ মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সিভিল সার্জন কার্যালয়, শিল্পকলা একাডেমি, জেলা পাসপোর্ট অফিস. যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর. জেলা ক্রীড়া অফিস-সহ বিভিন্ন সরকারি দফতর ও সংগঠন।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, অপূর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা, জেলা ক্রীড়া অফিসার প্রমুখ।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























