মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
ভারমুক্ত সাধারণ সম্পাদক পেল শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারমুক্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র এখন পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এখন থেকে পূর্ণ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। বিষয়টি নিয়ে এলাকার নেতাকর্মীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভারমুক্ত ঘোষণা করেছেন দলীয় সভাপতি ও প্রধানন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের পর আওয়ামী লীগ সভাপতির তরফ থেকে এ ঘোষণা এসেছে।

ছবিতে আনন্দঘন অতীতে বাঁ থেকে- শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, প্রয়াত সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল ও যুগ্ম সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র। ছবি- আই নিউজ
দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত প্রত্যেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সভপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হওয়া বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন। শ্রীমঙ্গলের নেতৃবৃন্দরাও সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদ হোসেন ইকবাল ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাত ১০.৩৫ মিনিটে মারা যান। ফলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























