Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৩, ৭ আগস্ট ২০২৩

চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি হারুনূর রশীদ চৌধুরী

চতুর্থবারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার মো. ইমতিয়াজ সরকার । জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার মো. মাহবুবুল আলম।

মৌলভীবাজার পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদণ্ডে ভিত্তিতে ২০২৩ সালের জুলাই মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), সাব-ইন্সপেক্টর (এসআই) এবং শ্রেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই)নির্বাচিন করা হয়।

সোমবার (৭ আগস্ট) পুলিশ সুপার  মনজুর রহমান শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগদের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। 

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফজলুর রহমান মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।

অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী  বলেন- শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।

আইনিউজ/ইউএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়