Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

প্রকাশিত: ২১:২০, ৮ আগস্ট ২০২৩

বড়লেখায় চোরাই গরুসহ পাঁচজন আটক

বড়লেখা থানার বিশেষ অভিযানে ০৩টি চোরাই গরুসহ ০৫ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (০৭ আগস্ট) ভোরে বড়লেখা থানাধীন পূর্ব দক্ষিণভাগ গ্রামের রিপন দাসের বাড়ি থেকে একটি গরু চুরি হয়।

সেদিন ভোরেই দক্ষিণ ভাগ বাজার এলাকা থেকে বাজারের পাহাড়াদার ও স্থানীয় লোকজনের সহায়তায় একটি গরুসহ ইব্রাহিম আলী নামে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে চুরির সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং তার আরও ০২ সহযোগীর নাম পুলিশকে জানায়।

পলিশ গতকাল দুপুরে বড়লেখা থানাধীন কাঠালতলী এলাকা থেকে সাজু মিয়া আর জাহিদ হাসান নামে দুজনকে আটক করে। আটককৃত এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও দুটি চোরাই গরু সম্পর্কে পুলিশ তথ্য পায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বড়লেখার শাহবাজপুর এলাকা থেকে আটককৃত বটল মিয়ার বাড়ি থেকে ০২ টি চোরাই গরু পুলিশ উদ্ধার করে।

আটককৃত ০৪ জনকে জিজ্ঞাসাবাদ করে আজ মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে এই চোর চক্রের মূল হোতা রিয়াজ উদ্দিনকে মধ্য ডিমাই এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আসামিরা আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয়  সদস্য। তারা জেলার বিভিন্ন থানা এলাকায় ঘুরে গরু চুরি করে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ জানান, ’০৩ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। আদালতের নিদের্শনা মোতাবেক পরবর্তীতে গরু গুলো গরুর মালিকের কাছে হস্তান্তর করা হবে।’ 

আটককৃত আসামিদের আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

আটককৃত আসামিদের নাম ঠিকানা

১। মোঃ ইব্রাহিম আলী @ মামুন, পিতা- নাজির উদ্দিন, সাং- সিলেটি পাড়া, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, বর্তমান সাং- রোকনপুর, থানা- বড়লেখা,  ২। সাজু মিয়া, পিতা- তাজিম উদ্দিন, সাং- দক্ষিণ মুছেগুল, থানা- বড়লেখা,  ৩। বটল মিয়াতাজ উদ্দিন, পিতা- মৃত আঃ শুকুর, সাং- বিছড়াবন্দ, থানা- বড়লেখা,  ৪। জাহিদ হাসান, পিতা- জবাই মিয়া, সাং- মুছেগুল, থানা- বড়লেখা, ৫। রিয়াজ উদ্দিন, পিতা- মৃত রমজান আলী, সাং- বিএমসি কেচরিগুল, থানা- বড়লেখা, জেলা মৌলভীবাজার।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়