রুপম আচার্য্য, শ্রীমঙ্গল
আপডেট: ১৬:১৫, ১৩ আগস্ট ২০২৩
শ্রীমঙ্গলে শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
রোববার (১৩ আগস্ট) সকালে পরিদর্শনে আসা অতিথিদের বরণ করেন শিশু পরিবারের শিক্ষার্থীরা। পরে হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কার্যক্রম বন্ধ হওয়া বিদ্যাশ্রম পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসনে সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার (বালিকা) উপতত্ত্বাবধায়ক সুমন দেবনাথ প্রমূখ।
পরিদর্শন শেষে অতিথিরা জানান, ‘সরকারি শিশু পরিবার (বালিকা) -এর পুরাতন (৫ম তলা) ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।’
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























