মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:২৮, ২৩ আগস্ট ২০২৩
শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ এর ২৫ বছর পুর্তি উদযাপন
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে্র হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার।
এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট বিভাগের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী প্রমুখ।
এসময় বক্তব্য ও ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে এডুকোর ২৫ বছরের অর্জিত মাইলফলকগুলি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা কিশোলয় চক্রবর্তী, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, শ্রমিক নেতা বিজয় হাজরা, এনজিও সংগঠন আইডিয়া এর নির্বাহী পরিচালক নজমুল হক, শিক্ষক রমা রাণী দেব, কিলোর-কিশোরিদের সংগঠন ইসিজি সদস্য মিছমা আক্তার, এডুকো প্রকল্প ব্যবস্থাপক শহীদুল আলম ও প্রোগ্রাম ডিরেক্টর ফারহান খান প্রমুখ।
উল্লেখ্য এডুকো বাংলাদেশ সংস্থাটি চা বাগান ও হাওড়ে বেড়ে উঠা শিশুদের জীবন মান উন্নয়ন ও তাদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে ২০১৯ সাল থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৩০টি চা বাগান ও ২ টি হাওড় এলাকা প্রচেষ্টা, এমসিডা, ব্রেকিং দ্যা সাইলেন্স, আইডিয়া' এই চারটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে সাথে নিয়ে 'আলোয় আলোয় প্রকল্প'র মাধ্যমে শিশু অধিকার নিশ্চিত করতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি পদ্ধতি ইসিডি, ডে কেয়ার, প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা কর্মসূচি, লাইভলিহুড কর্মসূচি এবং কিশোর ও যুব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে এডুকো পাটনার প্রতিনিধি,কিশোর-কিশোরীর ক্লাবের লোকজন, কর্ম এলাকার লোকজন ও উপকার ভোগী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার তাঁর বক্তব্যে বলেন, সরকার এনজিওদের সব সময় সহযোগিতা করছে। এডুকোর ২৫ বছর ফুর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে গর্ববোধ করছেন। এসডিজি বিষয়ে সরকারের যে অঙ্গীকার সেই লক্ষ্য অর্জনে সরকারের প্রতিনিধি হিসাবে তারা সবসময় একসাথে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এডুকো বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত সকল অতিথিদের কে নিয়ে কেক কাটা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























