মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে দারিদ্রদের চিকিৎসায় ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ
ছবি- আই নিউজ
শ্রীমঙ্গলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃত বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, কৃষকলীগের আহবায়ক আবু তালেব বাদশা, আওয়ামীলীগ নেতা মামুন আহমেদ, যুবলীগ নেতা সাবের আহমেদসহ উপকারভোগীগণ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























