কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ ত্যু
প্রতীকী ছবি
উঠানে ঝুলে থাকা লাইনে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তুষ শব্দকর (২২) নামে এক যুবকের মৃ ত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণ ক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির উঠানে ঝুলন্ত লাইনে অসাবধনতাবশত হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃ ত্যু হয় সন্তুষের। এসময় সন্তুষ শব্দকরকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদর আহত হন। নিহত সন্তোষ শব্দকর বিজয় শব্দকরের ছেলে।
মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য সুনিল চন্দ্র মালাকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাড়ি উঠানে ঝুলন্ত তারে হাত দিয়ে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শব্দকর ছেলে নি হ ত হয়েছে খবর পেয়েছি।
মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম মীর গোলাম ফারুক বলেন, বিষয়টি এর আগে শোনেননি। তবে খোঁজ নিয়ে দেখছেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























