Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ২৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:৪৪, ২৬ আগস্ট ২০২৩

রোববার মৌলভীবাজারে গ্যাস থাকবে না ১৪ ঘণ্টা

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারে গ্যাসের পাইপলাইনে জরুরি কাজের জন্য রোববার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকব। 

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক নোটিশে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ সাময়িকভাবে বন্ধ থাকবে। 

কোন কোন এলাকায় গ্যাস বন্ধ থাকবে?
জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানিয়েছেন মৌলভীবাজার সদর সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

কারিগরি জনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়