Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮, ৩০ আগস্ট ২০২৩

কমলগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন সুহা এন্ড রাদি উইনার্স

পুরষ্কার গ্রহণ করছে বিজয়ী দল সুহা এন্ড রাদি উইনার্স শিরোপা। ছবি- আই নিউজ

পুরষ্কার গ্রহণ করছে বিজয়ী দল সুহা এন্ড রাদি উইনার্স শিরোপা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার ক্রিকেট প্রিমিয়ার লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী খেলায় জে এ ফাইটার্সকে ৩ উইকেটে পরাজিত করে সুহা এন্ড রাদি উইনার্স শিরোপা অর্জন করে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমি বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিকন্দর আলীর সভাপতিত্বে ও পতনঊষার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি মাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দ্যা নিউ লাইফ হসপিটাল শ্রীমঙ্গলের পরিচালক ডা. নাজিম আল কোরেশী রাফাত,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আহাদ, উসমান গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপুল আলী, পতনঊষার ইউপি সদস্য আব্দুল হান্নান, আশিক মিয়া, লন্ডন প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী, সমাজসেবক মীর কালাম প্রমুখ।

খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস দলকে নগদ প্রাইজমানি, ট্রপি ও ক্রেস্ট প্রধান করা হয়। অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি গ্রহন করছে সুহা এন্ড রাদি উইনার্স।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়