Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২১:০০, ৩ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে বয়সভিত্তিক জেলা ক্রিকেট দলের বাছাই অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলায় ছেলেদের বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুর্ধ্ব-১৪, ১৬ এবং ১৮-এর দুই দিনব্যাপী বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সূত্রে এ তথ্য জানা  গেছে।

জানা যায়- গতকাল ২ সেপ্টেম্বর (শনিবার) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৪ এবং ১৬-এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর (রোববার) একই ভেন্যুতে অনুর্ধ্ব-১৮-এর প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়েছে।

দুইদিনব্যাপী বাছাই পর্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, ঢাকা মেট্রোর সিনিয়র কোচ মজিবুল হক অন্ত, মৌলভীবাজার জেলা ক্রিকেটে কোচ রাসেল আহমদ প্রমুখ।

বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অনুর্ধ্ব-১৪, ১৬ এবং ১৮ এর বাছাইপর্বে সফলভাবে অংশগ্রহণ করার জন্য জেলার সকল ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়