Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৩

গোপন বৈঠক : মৌলভীবাজারে জামায়াতের জেলা আমিরসহ আটক ৫

মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় গোপন বৈঠক চলাকালে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৫ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার জাকির হোসেনের বাড়িতে অভিযান করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা শাখার আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা জামায়াতের সদস্য শেখ শাহাবুদ্দিন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের ৫ নেতাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রস্তুতি চলছে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়