কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার; শালা-দুলাভাই গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত শালা-দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি হলেন- বাদে মনসুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও তার শ্যালক মো. জসিম মিয়া (২৭)।
ওসি আব্দুছ ছালেক জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভাটেরা ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে ভাটেরা স্টেশন এলাকার একটি মার্কেটের গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজে থাকা প্রাইভেটকারের ভিতর থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে কারবারিদের গ্রেপ্তার করা হয়।
ওসি গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানান, আরও দুই পলাতক মাদক কারবারিরা মিলে ৩/৪ দিন পূর্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ভাটেরায় এনে পরবর্তীতে সুবিধাজনক সময়ে তারা ঢাকায় বিক্রয় করার জন্য গ্যারেজে মজুদ রাখে। পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























