Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২৩:০৫, ৮ সেপ্টেম্বর ২০২৩

লাউয়াছড়া বনে ও বাইক্কা বিলে জেলা পুলিশের সাইনবোর্ড স্থাপন

জেলা পুলিশের সাইন বোর্ড স্থাপন

জেলা পুলিশের সাইন বোর্ড স্থাপন

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে ও বাইক্কার বিলে সচেতনতামূলক  সাইনবোর্ড স্থাপন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে গাড়ির গতি নিয়ন্ত্রণে ও শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিলে পাখিদের অবাধ বিচরণস্থলে জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করতে এমন প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে "সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল মেনে চলুন, সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার" এমন লেখা জনসচেতনতা মূলক বিলবোর্ড লাউয়াছড়া বনে ৫০টি ও শ্রীমঙ্গল "বাইক্কা বিলে পাখিদের অবাধ বিচরণ স্থল, জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন" এমন প্রচারণামূলক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান।   

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, টুরিস্ট পুলিশ, পরিবেশকর্মী ও সাংবাদিকবৃন্দ।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, লাউয়াছড়া হচ্ছে বন্যপ্রাণীর অভয়ারণ্য। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ি চালালে বণ্যপ্রাণীর জীবন ঝুঁকির সম্ভবনা রয়েছে এবং দুর্ঘটনাও ঘটবে। এসব বিবেচনায় জনসচেতনতার জন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তাছাড়া শ্রীমঙ্গল "বাইক্কা বিল অভয়াশ্রম পাখিদের অবাধ বিচরণ স্থল, জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন" বিল বোর্ড স্থাপন করা হয়েছে।

এ সময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়