ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজার সদর উপজেলায় নতুন ইউএনও নাসরীন চৌধুরী

নতুন কর্মস্থলে যোগদানের সময় নতুন ইউএনও ও বিদায়ী ইউএনও। ছবি- আই নিউজ

নতুন কর্মস্থলে যোগদানের সময় নতুন ইউএনও ও বিদায়ী ইউএনও। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলায় নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন নাসরীন চৌধুরী। সোমবার (১১ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগ দেন তিনি। 

এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন।

নাসরীন চৌধুরী এর আগে কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

নাসরীন চৌধুরী রোববার যোগদান করে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সাথে সাক্ষাত করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
জনপ্রিয়