নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন: লোকে লোকারণ্য মৌলভীবাজার
সম্মেলনস্থলের প্রবেশগেটে অসংখ্য মানুষের ভিড়। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদরে আজ চলছে স্বেচ্ছাসেবক লীগে জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সকাল থেকে শহরে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দুপুরে সম্মেলনের উদ্বোধনের পর সেই ভিড় বাড়ে আরও। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারের পাশে রাস্তা হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে আছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপরে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে আজকের সম্মেলনকে ঘিরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। জেলার রাজনগর, কমলগঞ্জ, বড়লেখা, জুড়ী, শ্রীমঙ্গলসহ সব উপজেলা থেকে গাড়ি যোগে নেতা-সমর্থকরা এসে দলে দলে যোগ দিয়েছেন সম্মেলন স্থলে। এসময় শহরের বিভিন্ন সড়কে দলীয় স্লোগান দিতে দিতে প্রবেশ করতে দেখা যায় তাঁদের।
মাথায় স্বেচ্ছাসেবক লীগের লোগো সম্বলিত হলুদ ক্যাপ আর গায়ে দলীয় গেঞ্জি পরে দলে দলে নেতা-সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন মূল মঞ্চে। অন্যান্য উপজেলা থেকে আগতরা কেউ কেউ শহর ঘুরে দেখছেন। সব মিলিয়ে মৌলভীবাজারে শহরে এক উৎসবের আমেজ চলছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।
-
উদ্বোধন ঘোষণা, চলছে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
-
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগে পদপ্রত্যাশী যারা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম মাহবুবুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, সেচ্ছাসেবক লীগের উপ- প্রবাসী সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























