Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:১৪, ২৯ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে ৬ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার

মৌলভীবাজারে নাশকতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার( ২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা বিএনপির নেতাকর্মীরা হলেন, মো. সুয়েব মিয়া প্রকাশ বুলবুল (২৭), মৌলভীবাজার সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কবির উদ্দিন (৪০), মো. আফসার হোসেন (৩৫) মৎস্যজীবী দলের আহবায়ক মো. মুছা মিয়া (৬৫) মো. রায়হান মিয়া (২৪) মো. ছালিক মিয়া (৪০)।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়