Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৪৯, ১ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:৩১, ১ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারে ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার 

পুলিশে গ্রেফতার বিএনপির নেতাকর্মীরা। ছবি- আই নিউজ

পুলিশে গ্রেফতার বিএনপির নেতাকর্মীরা। ছবি- আই নিউজ

অ গ্নি সং যো গ, মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা, যান চলাচলে ব্যারিকেড ইত্যাদি অভিযোগে মৌলভীবাজারে বিভিন্ন উপজেলায় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের অন্তত ৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। 

আজ বুধবার (১ নভেম্বর) জেলার কুলাউড়া উপজেলা ও সদর উপজেলা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার সেকেন্ড অফিসার রতন কুমার হালদার জানান- সদর উপজেলা থেকে গ্রেফতারকৃতরা হলেন বিএনপি কর্মী সাবেক ছাত্রনেতা তরাজ আহমদ এবং  মো. জহির মিয়া। তরাজ আহমদের বাড়ি শহরতলির মাতারকাপন গ্রামে এবং জহির মিয়ার বাড়ি কামালপুর ইউনিয়নের পৈলবাগ গ্রামে।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হারুনূর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আই নিউজকে জানান, আটক প্রত্যেক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা, যান চলাচলে ব্যারিকেড ইত্যাদি অভিযোগ রয়েছে। 

এদিকে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাঞ্জিল আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম এবং উপজেলা যুবদল নেতা মাসুদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।  

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক আই নিউজকে বলেন, গ্রেফতাকৃতরা আজ অবরোধের নামে অ গ্নি সং যো গ, সড়কে ব্যারিকেড দেয়া এবং মানুষের স্বাভাবিক চলেফেরায় বিঘ্নতা সৃষ্টি করে। এসব অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে বিএনপি সূত্র বলছে- বুধবার সকালে মৌলভীবাজার মাতারকাপন থেকে আনুমানিক দুপুর ১১:৪৫ মিনিটে ডিবি পুলিশ তরাজ আহমদকে গ্রেফতার করে। অন্যদিকে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাঞ্জিল খানকে কুলাউড়া উপজেলা বিএনপির অবরোধ সমর্থনে মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়