Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ১ নভেম্বর ২০২৩

সিলেটে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ 

সিলেটের বন্দরবাজারে দুই দলের ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি- আই নিউজ

সিলেটের বন্দরবাজারে দুই দলের ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি- আই নিউজ

সিলেট নগরীর বন্দরবাজারে করিম উল্লাহ মার্কেটের সামনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এসময় ৫ জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটনা ঘটে। তবে, তাৎক্ষনিক আটককৃতদের নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান- বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। এসময় তাদের ‘ঠেকাতে’ ছাত্রলীগও একটি মিছিল নিয়ে আসে। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়