ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ৯ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল

মৌলভীবাজারে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে  বঙ্গবন্ধু গোল্ডকাপে ছেলেদের খেলায় শ্রীমঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বড়লেখা উপজেলা। এবং বঙ্গমাতা গোল্ডকাপে মেয়েদের খেলায় ১০-০ গোলে কুলাউড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীমঙ্গল উপজেলা।

জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ট্রফি ও অন্যান্য পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়