ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

প্রতিনিধি শ্রীমঙ্গল

প্রকাশিত: ১১:৩৬, ১৫ নভেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে বাড়ির ভিতর মিলল বিষাক্ত শঙ্খিনী সাপ

উদ্ধার হওয়া বিষাক্ত শঙ্খিনী সাপ। ছবি- আই নিউজ

উদ্ধার হওয়া বিষাক্ত শঙ্খিনী সাপ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক শিক্ষকের বাড়িতে বিষাক্ত শঙ্খিনী সাপ পাওয়া গেছে। সাপটি উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব জীবনের  ইছবপুরের বাড়িতে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কল্যান দেবের স্ত্রী ঘুমোতে যাওয়ার আগে করার সময় সাপটি দেখতে পান। এ সময় বাসার লোকজন আতংকিত হয়ে পড়েন।

কল্যান দেব জানান, তিনি তাৎক্ষণিক বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে জানালে তিনি ঘটনাস্হলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব জানান, সাপটি এখন বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে রাখা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। কাল সকালে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়