Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ২৫ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজার-২ আসনে ভোটের মাঠে ত্রিমুখী লড়াই 

কুলাউড়ার সর্বত্র এখন নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যানার। ছবি- আই নিউজ

কুলাউড়ার সর্বত্র এখন নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যানার। ছবি- আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের আগে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনের প্রার্থীরা। মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে এবার ভোটের মাঠে সবচেয়ে বেশি আলোচনায় কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন নিয়ে। এই আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় ক্রমেই জমে ওঠেছে প্রচার-প্রচারণার মাঠ। ভোটারদের মাঝে বইছে ত্রিমুখী নির্বাচনের হাওয়া। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া আসনে মোট প্রার্থীর সংখ্যা ৮ জন। এরমধ্যে আলোচনায় আছে নৌকা মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সফি আহমেদ সলমান এবং তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের এম এম শাহীন। মূলত, এই তিন প্রার্থীকে ঘিরে কুলাউড়া আসনের বিভিন্ন এলাকায় চলছে জোর প্রচারণা।

কুলাউড়ায় ভোটারদের দ্বারেদ্বারে যাচ্ছেন এই তিন প্রার্থী। নৌকার প্রার্থী আওয়ামী লীগের আমলে উন্নয়নের চিত্র তোলে ধরে ভোট চাইছেন ভোটারদের কাছে। আশ্বাস দিচ্ছেন ভোটারদের। স্বতন্ত্র প্রার্থী সফি আহমেদ সলমান এবং তৃণমূলের এম এম শাহীনের পক্ষেও চলছে গণসংযোগ, পথসভার মতো নিয়মিত কর্মসূচি। নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকারবদ্ধ হয়ে নিজেদের পক্ষে টানছেন ভোটারদের। 

প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রত্যেকেই নিজেদের ব্যাপারে আশাবাদী। তাঁদের দাবি, যদি সুষ্ঠু ভোট হয় তবে নৌকার প্রার্থী নয় কুলাউড়ায় নতুন সাংসদ পাবেন এ আসনের ভোটাররা। যদিও নৌকার প্রার্থী বলছেন, আমরা স্বাভাবিকভাবেই প্রচার চালাচ্ছি এবং আওয়ামী লীগের উন্নয়ন যাত্রায় ইচ্ছুক সাধারণ মানুষ আমাদের স্বাদরে গ্রহণ করছেন। তিনি আশা করছেন, উন্নয়ন ও সমৃদ্ধির ধারা বজায় রাখতে এই আসনের ভোটাররা নৌকাকে আবার নির্বাচিত করবেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়