পলি রানী দেবনাথ
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মৌলভীবাজারের আয়োজনে বই উৎসব
নতুন বই হাতে জেলা প্রশাসকের সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মৌলভীবাজারের আয়োজনে নতুন বছর ২০২৪ সালের ১ জানুয়ারি বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০১ জানুয়ারি) জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ ছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদি হাসানসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্থানীয় শিক্ষা বিভাগ জানিয়েছে, এবছর মৌলভীবাজার জেলায় প্রাথমিকে মোট ২ লাখ ৯৭ হাজার ৯৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৩৬ টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিকে ২ লাখ ৭৫ হাজার ১৭৯ জন শিক্ষার্থীর জন্য ২৯ লাখ ৫৩ হাজার ৩৭৫ বইয়ের চাহিদা রয়েছে। আজ ৭০ শতাংশ বই দেওয়া হয়েছে। বাকি বই ক্রমান্বয়ে সব শিক্ষার্থীদের হাতে তোলে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের প্রথম দিন (১ জানুয়ারি) দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীদের হাতে নতুন বই (পাঠ্যপুস্তক) তোলে দিচ্ছে বাংলাদেশ সরকার। এই বই বিতরণের আওতায় রয়েছে প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তর।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিব) সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি বই ছাপানো হয়েছে। আর এর জন্য ব্যয় ধরা হয়েছে ১৪০০ কোটি টাকা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























