Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ১১ জানুয়ারি ২০২৪

রাজনগরে ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে হীড বাংলাদেশ। ছবি- আই নিউজ

৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে হীড বাংলাদেশ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগরে ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে হীড বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজনগর উপজেলার মনসুরনগর, পাঁচগাঁও, রাজনগর ও মুন্সিবাজার ইউনিয়নের এসব অসহায় পরিবারকে স্থানীয় কার্যালয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এসব কম্বল দেয়া হয়।

কম্বল বিতরণে হীড বাংলাদেশ সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়ক মো. আমিনুল হক, মার্গারেট জুঁই দাস, মুন্সিবাজার শাখা ব্যবস্থাপক দুলাল হালদার, পাঁচগাঁও শাখা ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র সামন্ত, রাজনগর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়