Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:৫৬, ১২ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৯:০৩, ১২ জানুয়ারি ২০২৪

কৃষি মন্ত্রীকে মৌলভীবাজার আ. লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

কৃষি মন্ত্রী আব্দুস শহীদকে মৌলভীবাজার আ. লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। ছবি : আই নিউজ

কৃষি মন্ত্রী আব্দুস শহীদকে মৌলভীবাজার আ. লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। ছবি : আই নিউজ

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, টানা সাতবার নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ কৃষি মন্ত্রী নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানী ঢাকার উত্তরার বাসায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহীদ (সিআইপি), জেলা আওয়ামী লীগ সদস্য আক্তারুজ্জামান প্রমুখ।

এর আগে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ গণমাধ্যমকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন মানুষের ভাগ্য বদলাতে হলে আগে কৃষকের উন্নতি করতে হবে। কৃষি ও কৃষকের উন্নতি করতে হবে। তাই তোমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম। মানুষ যেন কাজকর্ম করে, কোনো মানুষ যেন অলস থাকে না। তারা যেন উৎপাদন করে। দেশে যেন কোনো ধরনের খাদ্য আমদানি করতে না হয় সেটা দেখতে হবে। এ লক্ষ্য নিয়ে আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হবে। জিডিপর গ্রোথ ৯% করতে হবে, সেজন্য কৃষককে আরো সুযোগ করতে হবে। এ লক্ষ্য নিয়ে আমি কাজ করবো।’ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়