Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ১৩ জানুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলে প্রীতি ক্রিকেট ম্যাচ বিজয়ী উপজেলা প্রশাসন

ম্যাচে থানা প্রশাসনকে হারিয়ে বিজয়ী হয়েছে উপজেলা প্রশাসন। ছবি- আই নিউজ

ম্যাচে থানা প্রশাসনকে হারিয়ে বিজয়ী হয়েছে উপজেলা প্রশাসন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচে থানা প্রশাসনকে হারিয়ে বিজয়ী হয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা মাঠে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৬ উইকেটে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশকে পরাজিত করে জয়লাভ করে। 

শুরুতে টসে জিতে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক ও অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৬ রান করে। জবাবে ৮৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নেমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় লাভ করে।

দলের পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয়লাভ করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।

খেলায় ধারাবিবরনীতে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাবেদ জাফরি ও রাহি।  খেলা শেষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।  

দুই দলের খেলায় অংশ গ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সু প্রভাত চাকমা, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান মামুন, শাল্লা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক দুলাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসাররা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়