Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২৮, ১৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৩:৩৪, ১৮ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে যেদিন আসছেন জেমস

যেখানেই জেমসের কনসার্ট হয় সেখানে অভাব হয় না দর্শকের, শ্রোতার।

যেখানেই জেমসের কনসার্ট হয় সেখানে অভাব হয় না দর্শকের, শ্রোতার।

নগরবাউল, গুরু, ক্ষ্যাপা- এ সব নামেই কিংবদন্তী ব্যান্ডশিল্পী জেমসকে ডাকতে পছন্দ করেন তাঁর ভক্ত ও শ্রোতারা। যেখানেই জেমসের কনসার্ট হয় সেখানে অভাব হয় না দর্শকের, শ্রোতার। হাজার হাজার শ্রোতা সমবেত হয়ে যান পাখির মতো। এবারে মঞ্চ মাতাতে মৌলভীবাজারে আসছেন গুরু জেমস। চলতি মাসেই মৌলভীবাজারে আসছেন জেমস। মৌলভীবাজারে যেদিন আসছেন গুরু জেমস সেদিনের অপেক্ষায় এখন এ জেলার জেমস ভক্তরা। 

মৌলভীবাজারে জেমস আসছেন এ খবর ছড়িয়ে পড়তেই মৌলভীবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে স্ট্যাটাসের বন্যা। সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন জেমসের কনসার্টের জন্য। 

মূলত, জেমসকে যারা আমন্ত্রণ জানাচ্ছেন সেই কতৃপক্ষের একাধিক সূত্র আই নিউজকে জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহে জেমস মৌলভীবাজারে কনসার্ট করতে পারেন। এরমধ্যে ভেন্যু দেখাও শেষ হয়ে গেছে বলে জানায় এই সূত্র।

জানা গেছে, মৌলভীবাজারে নগরবাউল জেমসের কনসার্টটি অনুষ্ঠিত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হবে। এর আগেই এই মাঠে সঙ্গীত পরিবেশন করেছেন ব্যান্ডশিল্পী হাসানের মতো তারকা শিল্পীরা। এবার জেমসের আগমনকে কেন্দ্র করে তাই মৌলভীবাজারে দেখা দিয়েছে বাড়তি উন্মাদনা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, জেমসের কনসার্টটি আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) হতে পারে। তবে এটি নিশ্চিত নয়। 

এদিকে, জানা গেছে এদিন মূল শিল্পী হিসেবে জেমস থাকলেও পাশাপাশি এদিন মৌলভীবাজারের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীও গান পরিবেশন করতে পারেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়