Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:১৫, ১৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৬:২৫, ২০ জানুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলে কৃষিমন্ত্রীকে আওয়ামী লীগের সংবর্ধনা

কৃষিমন্ত্রীকে দেওয়া সংবর্ধনায় হাজারো নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন। 

কৃষিমন্ত্রীকে দেওয়া সংবর্ধনায় হাজারো নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন। 

কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাতবারের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে সংবর্ধনা দিয়েছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। 

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে তাকে দেওয়া সংবর্ধনায় হাজারো নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন। 

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কৃষির মাধ্যমে। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা যায় না। কৃষকের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগ থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বাংলাদেশের যেসব মানুষ বেকার তাদের কৃষিতে কাজে লাগাব। পতিত পড়ে থাকা জমি চাষের আওতায় আনব। আমি উদ্যোগ নিয়ে কৃষি কাজে মানুষকে উৎসাহিত করব।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মোসাদ্দেক আহমদ মানিক, ইমতিয়াজ আহমদ বুলবুল, ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।

এর আগে মন্ত্রীকে ঢাকা থেকে আসার পথে সাতগাঁও মুসাই এলাকায় বরণ করে নেন নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কৃষির মাধ্যমে। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা যায় না। কৃষকের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগ থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বাংলাদেশের যেসব মানুষ বেকার তাদের কৃষিতে কাজে লাগাব। পতিত পড়ে থাকা জমি চাষের আওতায় আনব। আমি উদ্যোগ নিয়ে কৃষি কাজে মানুষকে উৎসাহিত করব।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়