Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ১৮ জানুয়ারি ২০২৪

জুড়ীতে সাংবাদিকের উপর হামলা, আটক ১

বটুলী গ্রামের মামুনুর রশীদ ওরফে শাহীন মাস্টারের ছেলে মাহফুজুর রশিদ।

বটুলী গ্রামের মামুনুর রশীদ ওরফে শাহীন মাস্টারের ছেলে মাহফুজুর রশিদ।

মৌলভীবাজারের জুড়ীতে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত ১৮ জানুয়ারি রাত ১২ টায় উপজেলার ফুলতলা বাজারে এ ঘটনা ঘটে। 

আহত সাংবাদিক সোয়াইবুর রহমান দৈনিক জবাবদিহি পত্রিকার জুড়ী প্রতিনিধি ও বাংলা টাইমসের স্টাফ রিপোর্টার।

জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সোয়াবুর রহমানের উপর হামলা চালান মাহফুজুর রশিদ (২০) নামে এক যুবক। এতে সোয়াইবুর রহমান আহত হন। হামলার সময় স্থানীয়রা সোয়াইবুরকে হামলাকারীর হাত থেকে রক্ষা করেন ও হামলাকারী আটকে রেখে পুলিশে খবর দেন। 

খবর পেয়ে জুড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মাহফুজকে আটক করে থানায় নিয়ে আসেন। মাহফুজ উপজেলার পশ্চিম বটুলী গ্রামের মামুনুর রশীদ ওরফে শাহীন মাস্টারের ছেলে। বিগত ৫/৬ মাস আগে একটি নিউজের জের ধরে মাহফুজ এই হামলা চালায়।

আহত সাংবাদিক সোয়াইবুর রহমান জানান, রাতের আধারে কিসের জন্য আমার উপর এ হামলা চালানো হলো বুঝতে পারছি না। স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী থাকায় আমি বেঁচে গিয়েছি। না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারতো, আমি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আসছি, থানায় অভিযোগ দায়ের করেছি।

জুড়ী রিপোর্টার্স ইউনিটির এর সভাপতি ও মাই টিভির জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম জানান, এই ঘটনার পর থেকেই আমরা আহত সাংবাদিক সোয়াইবুর রহমানের পাশে ছিলাম।

এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, সাংবাদিক সোয়াইবুর রহমান উপর হামলায় ‌ঘটনাস্থল থেকে আমরা হামলাকারী মাহফুজুর রশিদকে আটক করে থানায় নিয়ে আসি। আসামীকে বৃহস্পতিবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়