ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৮, ৭ মার্চ ২০২৪

ইংল্যান্ডের বার্মিংহামে সংবর্ধিত মেয়র ফজলুর রহমান

বার্মিংহামের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল ইউকে।

বার্মিংহামের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল ইউকে।

ইংল্যাণ্ডের বার্মিংহামে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন মৌলোভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। 

বুধবার (০৬ মার্চ) স্থানীয় সময় রাত ১১টায় বার্মিংহামের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকে। এতে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় পৌর মেয়র ফজলুর রহমানকে।

পরে বার্মিংহাম আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন ফজলুর রহমান। পরবর্তীতে নৈশভোজের আয়োজন করা হয়।

এর আগে ৬ মার্চ যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যানচেস্টার ইউনিভার্সিটি আয়োজিত ‘ন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোসাইটাল রেসিলিয়েন্স’ সম্মেলনে যোগ দেন ফজলুর রহমান।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান যোগে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করেন মেয়র ফজলুর রহমান।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়