ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৭:২৮, ১০ মার্চ ২০২৪

শ্রীমঙ্গলে সবজি বাগানে অজগর সাপ, আতঙ্কিত বাসিন্দারা 

সবজি বাগান থেকে উদ্ধার করা অজগর সাপ। ছবি- আই নিউজ

সবজি বাগান থেকে উদ্ধার করা অজগর সাপ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক লোকের সবজি বাগানে একটি অজগর সাপ পাওয়া গেছে। সাপটি উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। তবে, সবজি বাগানে সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।

রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার লিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগানের পরাগ চেয়ারম্যানের বাড়ির পেছনে সবজির বাগান থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, সবজি বাগানে সবজি আনতে গিয়ে অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে যান স্থানীয়রা। পরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে তাঁরা বিষয়টি জানান। চেয়ারম্যান পরাগ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন , শ্রীমঙ্গল-কে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়